1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

দেশে আরও কমলো সোনা-রুপার দাম

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পঠিত

দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমেছে ২ হাজার ২১৬ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। গত ২৩ এপ্রিল ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনসই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ২০,৯৮০ টাকা। সেই হিসেবে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ২,৪৪,৭১১ টাকা।

একইভাবে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২,৩৩,৫৮২ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২,০০,২১১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি দাম এখন থেকে ১,৬৩,০৬৩ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও পুনর্নির্ধারণ করেছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম পড়বে ৫,৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫,১৯০ টাকা এবং ১৮ ক্যারেট ৪,৪৯১ টাকা।

অন্যদিকে সনাতন পদ্ধতির রুপার ভরিপ্রতি দাম রাখা হয়েছে ৩,৩৮৩ টাকা। জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠনটি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দামেই দেশের বাজারে স্বর্ণ ও রুপা কেনাবেচা চলবে।

বিজ্ঞপ্তিতে আরও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট প্রতিটি জুয়েলারি প্রতিষ্ঠান ক্রেতাদের কাছ থেকে সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর