1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সীমান্ত ব্যাংক পিএলসি এবং বিডা এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পঠিত

সীমান্ত ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর মধ্যে সম্প্রতি বিডার প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই সমঝোতা স্মারকের আওতায় বিনিয়োগকারীরা বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে অনলাইনে ব্যাংক হিসাব খোলা এবং বিদেশী বিনিয়োগকারীদের জন্য অস্থায়ী ব্যাংক হিসাব খোলার সহ গুরুত্বপূর্ণ সেবা সীমান্ত ব্যাংক পিএলসি এর মাধ্যমে গ্রহন করতে পারবেন। বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর মো. শাহারুল হুদার সভাপতিত্বে সীমান্ত ব্যাংক পিএলসি এর হেড অব বিজনেস মোঃ শহিদুল ইসলাম এবং বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

উক্ত আয়োজনে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. শাহীনুজ্জামান, সীমান্ত ব্যাংক পিএলসি এর হেড অব আইটি মনজুর মাছউদ সহ বিডার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও সহজতর ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে সীমান্ত ব্যাংক পিএলসি (www.shimantobank.com) এর অঙ্গীকার এই চুক্তির মাধ্যমে প্রতিফলিত হয়েছে।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর