1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটি , আখাউড়া ইমিগ্রেশনে যাত্রী পারাপারে চার ঘন্টার ভোগান্তি

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৪৩ বার পঠিত
ভারতের আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পারাপারকারী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টা ১৫ মিঃ থেকে আগরতলার ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটি  দেখা দিলে বন্ধ হয়ে পড়ে দু’ দেশের যাত্রী পারাপার।
এতে আখাউড়া ইমিগ্রেশনে আটকে পড়া যাত্রীদের অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে সার্ভারের ত্রুটি মেরামত শেষে যাত্রী পারাপার স্বাভাবিক হয়। তবে স্বাভাবিক পারপার বন্ধ থাকাকালীন সময়ে যাদের ভারতের বিমানের টিকেটবাহীদের জরুরী ভিত্তিতে পাঠানো হয়েছে।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, প্রতিদিনের ন্যায় সকাল ৮ টায় আমাদের ইমিগ্রেশন কার্যক্রম শুরু করা হয়। ৮ থেকে ১০ জন যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ভারতে পাঠানোর পর সোয়া ৮ টার দিকে আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিএসএফের মাধ্যমে মৌখিকভাবে আমাদেরকে জানায় আগরতলা ইমিগ্রেশনের সার্ভার ডাউন আছে।
এ কারণে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারছেন না। তারা আমাদেরকে অনুরোধ করে বলে আমরা যেন কোন যাত্রী না পাঠাই। পরে আমরা আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। তারাও শূণ্য রেখায় আসে। আমরাও শূণ্য রেখায় যাই। সকাল সাড়ে ১০ টার দিকে তারা আমাদেরকে বলেন, যে সকল যাত্রীর ভারতের আভ্যন্তরিন বিমানের টিকেট আছে তাদেরকে ভারতে পাঠাতে বলে। আমরা যাদের টিকেট আছে তাদের ইমিগ্রেশন সম্পন্ন করে ভারতে পাঠিয়েছি। তবে সোয়া বারোটার পর পুনরায় যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলে। এদিকে সমস্যার কারণে দু’ দেশের আটকে পড়া যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে।
চট্টগ্রাম থেকে আসা চিত্ত দে নামে এক যাত্রী বলেন, আমি চট্টগ্রাম থেকে এসেছি। আখাউড়া স্থল বন্দর দিয়ে আগরতলা যাওয়ার জন্য। এসে শুনি আগরতলার সার্ভার ডাউন। প্রায় তিন ঘন্টারও বেশি অপেক্ষা করতে হয়েছে। এটা খুবই কষ্টদায়ক। সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের বিষয়গুলো  দেখা উচিত।
ভারতীয় যাত্রী দীপ্ত দেব বলেন, কিছুদিন আগে বাংলাদেশে বেড়াতে এসেছিলাম। আজ ফিরে যাচ্ছি, সকালে আখাউড়া ইমিগ্রেশনে এসে শুনেছি ভারতের ইমিগ্রেশন সার্ভারে সমস্যা। তাই দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।  এখন শুনেছি সার্ভার ঠিক হয়েছে। তবে এ ধরনের ভোগান্তি মেনে নেয়া যায় না। এখানে অনেক যাত্রীদের কষ্ট করতে হয়েছে। বিশেষ করে নারী শিশু ও বৃদ্ধদের বিড়ম্বনা সীমাহীন।
ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মোঃ খাইরুল আলম বলেন, বেলা সোয়া ১২ টার দিকে আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, তাদের সার্ভার সচল হয়েছে। এরপর যাত্রী পারাপার স্বাভাবিক হয়েছে।
উল্লেখ্য, যোগযোগ ব্যবস্থা ভালো থাকায় আখাউড়া স্থল বন্দর দিয়ে প্রতিদিন ৭ থেকে ৮’শ যাত্রী ভারতের ত্রিপুরা রাজ্যে গমন করে। সেখান থেকে অনেকেই চিকিৎসাসহ অন্যান্য প্রয়োজনে বিমান যোগে ভারতের বিভিন্ন রাজ্যে গমন করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর