1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ঢাকায় হতে যাচ্ছে আন্তর্জাতিক ফাইট নাইটের আসর

স্পোর্টস ডেস্কঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১১৬ বার পঠিত

ঢাকার বসুন্ধরাস্থ স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ফাইট নাইটের আসর। আগামী ১৮ এপ্রিল বিকাল ৫ টায় শুরু হবে এই আসর। বক্সিং, এমএমএ এবং মুয়াই থাই মিলিয়ে ৩ টি ডিসিপ্লিনের এই ফাইটে দেশ-বিদেশের শীর্ষ ফাইটারা অংশ নিবেন।

এই মেগা ইভেন্টটির আয়োজনে রয়েছ তানভীর বসুন্ধরা গ্রুপ। তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে তারা এই প্ল্যাটফর্ম তৈরি করেছে। ক্রীড়া অনুরাগী বসুন্ধরা গ্রুপ ফুটবলে ‘বসুন্ধরা কিংস’ এবং ক্রীড়া সম্প্রচারে ‘টি স্পোর্টস’-এর মাধ্যমে অবদান রেখে চলেছে।

এই ইভেন্টে মোট ১২টি বাউট (লড়াই) অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রতিভাবান ফাইটারদের মুখোমুখি লড়বেন থাইল্যান্ড, ফিলিপাইন ও সিঙ্গাপুরের প্রতিযোগীরা। ঘোষিত ফাইট কার্ডে থাকবে বেশ কয়েকটি আকর্ষণীয় ম্যাচআপ।

নারীদের বক্সিংয়ে বাংলাদেশের সানজিদা জান্নাত লড়বেন থাইল্যান্ডের পর্নপিমন পংপেও এর বিপক্ষে। এছাড়াও ইমন টংচাংইয়া লড়বেন ফিলিপাইনের রকি ব্যাকটলের বিপক্ষে। হোসাইন আহমেদ লড়বেন উইরাওয়াত সাপনলার বিপক্ষে। আজিদ বেবি লড়বেন নিক চুয়া জেন কং এর বিপক্ষে। আব্দুল হামিদ নূর লড়বেন শন রাফায়েল স্যানি বিপক্ষে।

এমএমএ (MMA) বিভাগে মনজুর আলমের প্রতিপক্ষ থাকবেন জন ইজেকিয়েল পাগালাঙ্গান। মার্ক জোসেফ অ্যাব্রিলো লড়বেন নাট্টাওয়াত কাওখানচুমের বিপক্ষে। এছাড়াও ‘দ্য গোল্ডেন বয়’ খ্যাত মাসাদুল রেজা ওমেও সহ আরও বেশ কয়েকজন স্থানীয় ফাইটার এই ইভেন্টে অংশ নিবেন।

ক্রীড়াবিদ ও আয়োজকরা মনে করছেন এই ধরনের ইভেন্ট দেশের কমব্যাট স্পোর্টসকে জনপ্রিয় করার পাশাপাশি নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠীতব্য আয়োজনটি দেশের তরুণ ফাইটারদের জন্য আন্তর্জাতিক মঞ্চ তৈরি এবং বিশ্বমানের প্রতিযোগিতা দিতে বাতিঘর হয়ে উঠবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর