1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১১৩ বার পঠিত

বাংলাদেশের নাজুক অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধারে প্রস্তাবিত নির্বাচনি ইশতেহার নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের চেয়ারম্যান অজয় বাঙ্গা। তিনি এ উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ ও আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। 

ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বসন্তকালীন সভার সময় অনুষ্ঠিত এক বৈঠকের পর এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় এক দশক পর বিশ্বব্যাংকের প্রধানের সঙ্গে একান্ত বৈঠক হয় বলে তিনি উল্লেখ করেন।

বিগত সময়ে ব্যাংক লুট করে বিদেশে টাকা পাচার, সাথে উন্নয়নের নামে একের পর এক মেগা প্রকল্প নিয়ে হরিলুট। সবকিছু মিলিয়ে তলানিতে দেশের অর্থনীতি। অবশেষে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা।

এরপর দায়িত্বে অন্তর্বর্তী সরকার। থ্রি জিরো স্লোগান নিয়ে এই সরকার আগালেও কাজের কাজ কিছুই হয়নি। সামনে আসে নির্বাচন। আর এই নির্বাচনে জনগণের সামনে বিএনপি তুলে ধরে অর্থনীতি পরিবর্তনের কৌশল। বিএনপির উপর আস্থা রাখে দেশের জনগণ।

বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর বসন্তকালীন সম্মেলনে বিএনপির নির্বাচনি ইশতেহারের সেই কৌশলই প্রশংসা কুড়ালো। খোদ বিশ্বব্যাংক চেয়ারম্যান পছন্দ করেছেন বিএনপির অর্থনীতি বিষয়ক পরিকল্পনা। পরামর্শের পাশাপাশি অর্থদিয়ে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

বসন্তকালীন সভার অপর একটি সম্মেলন কক্ষে ভি-২০ এর মিনিস্টার ডায়ালগে যোগ দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। জলবায়ুর কারণে দেশের ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। সেই আলোচনায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের উদ্যোগ তুলেন ধরেন মন্ত্রী। জানান-অপ্রতুল অর্থ দিয়ে জলবায়ু সংকট মোকাবিলা করা কঠিন।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের নির্বাচনি ইশতেহারের মধ্যে এটা একেবারে ভিন্নধর্মী একটা বিষয়। যেটা আমরা ইশতেহারে বলেছি। এটাও তারা ভীষণভাবে পছন্দ করেছে।

একই দিন যুক্তরাষ্ট্র সরকারের ট্রেজারি বিভাগের সাথে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনবিআর চেয়ারম্যান। এছাড়া ভেঙে পড়া শেয়ারবাজার ঘুরে দাড় করাতে বৈঠক করেন সরকারের এই দুই কর্তা ব্যক্তি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর