1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

এনসিসি ব্যাংকের কার্ডে রামাদা বাই উইন্ডহ্যাম এ বিশেষ ছাড়

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১২৯ বার পঠিত

এনসিসি ব্যাংক সম্প্রতি দেশের অন্যতম স্বনামধন্য হসপিটালিটি প্রতিষ্ঠান রামাদা বাই উইন্ডহ্যাম এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই কৌশলগত অংশীদারিত্বের আওতায় এনসিসি ব্যাংকের কার্ডহোল্ডার ও কর্মকর্তাবৃন্দ রামাদা হোটেলে মূল্যছাড় ও বিভিন্ন আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন, যা তাদের ভ্রমণের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। এই চুক্তি এনসিসি ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের জন্য উন্নত সেবা ও বিশেষ সুবিধা প্রদানের ধারাবাহিক প্রচেষ্টার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম এর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম এবং রামাদা বাই উইন্ডহ্যাম-এর চীফ অপারেটিং অফিসার খাদেল বিন আহমেদ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের ভিপি ও হেড অব কার্ডস মোঃ মাহমুদুর রহমান এবং এসএভিপি ও হেড অব কার্ড অপারেশন্স মোহাম্মদ আমিনুল ইসলাম এবং রামাদা বাই উইন্ডহ্যাম-এর সেলস্ ও মার্কেটিং এর ব্যবস্থাপক ইয়াসির মোস্তফা এবং পিআর ও মার্কেটিং এর সিনিয়র এক্সিকিউটিভ নুসরাত জাহান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর