1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সচিবালয়ে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৯১ বার পঠিত

সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে তিনি সচিবালয়ে উপস্থিত হয়ে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে সময়মতো উপস্থিতি এবং দাপ্তরিক কাজের খোঁজখবর নেন।

সচিবালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর তিনি ৬ নম্বর ভবনের বিভিন্ন তলায় গিয়ে বিদ্যুৎ ও জ্বালানি, সমাজকল্যাণ, পানিসম্পদ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী বিভিন্ন কক্ষে প্রবেশ করে কর্মকর্তাদের সাথে সরাসরি কথা বলেন এবং দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবগত হন। বিশেষ করে, সরকারি কর্মচারীরা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হচ্ছেন কি না-সে বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন।

পরবর্তীতে প্রধানমন্ত্রী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ও পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সকাল ১০টার দিকে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে তিনি ‘কৃষক কার্ড’-এর একটি ডেমো প্রদর্শনী প্রত্যক্ষ করেন। প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর