1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গার মোটরসাইকেল-বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষে নিহত ১ আহত ২ 

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশে সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১০৩ বার পঠিত
চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে দ্রুতগতির মোটরসাইকেল-বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক সুরুজ আলী (১৯) নিহত হয়েছে। নিহত সুরুজ আলী শহরের ইসলামপাড়ার স্বপন আলীর ছেলে। 
আহত অপর মোটরসাইকেল আরোহী শহরের শ্মশানপাড়ার ইমন হোসেনের ছেলে হৃদয় হোসেন ও বাইসাইকেল চালক পৌর এলাকার হাজরাহাটীর পটলা পীরের ছেলে ইন্তাদুল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলের সংঘর্ষ হলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের চালক বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারলে ঘটনাস্থলেই সে নিহত হয়। স্থানীয়রা আহত দুই জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। আহত হৃদয় ও ইন্তাদুলের অবস্থা আশঙ্কাজনক।
চূয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় ৩ জন হতাহত হয়েছে। এ ব্যাপারটি নিয়ে কেউ থানায় অভিযোগ না করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তবে ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল ও বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর