1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পঠিত

লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সচেতনতামূলক র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে মশাবাহিত রোগ শুধু রাজধানী ঢাকায় সীমাবদ্ধ নেই। এখন তা গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। কোথাও যেন আবর্জনা বা নোংরা পানি জমে না থাকে এবং ডেঙ্গুর উৎপত্তিস্থল ধ্বংসে সবাইকে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালির আয়োজন করা হয়েছে। এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে, যাতে বাড়িঘর, দোকানপাট ও রাস্তাঘাটে কোথাও পানি জমে না থাকে এবং পরিবেশ পরিষ্কার থাকে।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট পৌরসভার প্রশাসক মো. রাজীব আহসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, লালমনিরহাট সদর থানার ওসি মতিন, বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন, বিএনপি’র সহ যুগ্ন সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, বড়বাড়ী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রঞ্জিত কুমারসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
র‌্যালি শেষে বড়বাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর