1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন 

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১০৬ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ অধিবেশন শুরু হয়। এ অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

শনিবার (১৪ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ অধিবেশনের শুরুতে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। রোববার থেকেই শুরু হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা।

এর আগে গত ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরে রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছিল।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের শুরুতে ওয়াকআউট করা বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানসহ জামায়াত জোটের সাংসদরাও রয়েছেন বৈঠকে। এদিন জামালপুরের বিএনপি দলীয় সাংসদ সুলতান মাহমুদ বাবুর তরফে কক্সাবাজারের আলমগীর মুহাম্মদ মাহমুল্লাহ ফরিদ প্রথম প্রশ্ন উত্থাপন করেন।

এ সময়ে জুলাই সনদের ওপর বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দিতে গেলে স্পিকার বলেন, “এই মুহূর্তে নয়, প্রশ্নোত্তর পর্বের এক ঘণ্টা শেষে তা উত্থাপনে আপনাকে সময় দেওয়া হবে।

এরপর বিরোধী দলের নেতা বসে যান।

এদিনের কার্যসূচিতে প্রশ্নোত্তর এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিস নিষ্পত্তির বিষয় রয়েছে। এছাড়া রাষ্ট্রপতির ভাষণ নিয়ে ধন্যবাদ প্রস্তাব এবং এ প্রস্তাবের ওপর আলোচনা হওয়ার কথা রয়েছে।

গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ যাত্রা করে; সেদিন রীতি মেনে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে সেই সময় ওয়াকআউট করে জামায়াত জোটের সদস্যরা।

কার্যউপদেষ্টা কমিটি সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার কার্যউপদেষ্টা কমিটির প্রথম বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ১৫ তারিখ সংসদ বসার পর ১৬ তারিখ থেকে মুলতবি হবে। এরপর ২৯ মার্চ আবার সংসদ বসবে এবং এপ্রিলের ৩০ পর্যন্ত চলবে।

১৩৩টি অধ্যাদেশের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হবে।”

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন বসবে। তবে প্রয়োজন হলে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দিয়েছে কার্যউপদেষ্টা কমিটি

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর