1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাউথইস্ট ব্যাংক. দেশের প্রথম ভিসা স্টুডেন্ট ক্রেডিট কার্ড উদ্বোধন 

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসি. দেশের প্রথম ভিসা স্টুডেন্ট ক্রেডিট কার্ড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। ঢাকা ৪ মার্চ ২০২৬: বুধবার শেরাটন ঢাকা-এ আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই কার্ডের উদ্বোধন করা হয়।

এ উদ্যোগ দেশের কার্ড শিল্পে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে এবং যুবসমাজের ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং দায়িত্বশীল ঋণ সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে ব্যাংকের কৌশলগত অঙ্গীকারকে প্রতিফলিত করে।

ভিসা স্টুডেন্ট ক্রেডিট কার্ডটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের যোগ্য শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে প্রণয়ন করা হয়েছে। পিতামাতা/অভিভাবকের গ্যারান্টির মাধ্যমে কার্ডটি ঝুঁকি ব্যবস্থাপনায় সুরক্ষিত কাঠামো নিশ্চিত করে। নিয়ন্ত্রিত ও নিরাপদ ক্রেডিট সুবিধার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা, ডিজিটাল এবং দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় ম্যানেজ করতে সহায়তা করা এবং অল্প বয়স থেকেই দায়িত্বশীল আর্থিক আচরণ গড়ে তোলা এই কার্ডের মূল উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাকির হোসাইন চৌধুরী, মাননীয় ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম. এ. কাশেম, চেয়ারম্যান, সাউথইস্ট ব্যাংক পিএলসি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আজিজ আল কায়সার, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং জনাব সাব্বির আহমেদ খান, কান্ট্রি ম্যানেজার, ভিসা ইন্টারন্যাশনাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ খালিদ মাহমুদ খান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, সাউথইস্ট ব্যাংক পিএলসি.।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর