1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

পূবালী ব্যাংক ও এসিআই লজিস্টিক লিমিটেড (স্বপ্ন)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি এবং শীর্ষস্থানীয় রিটেইল চেইন এসিআই লজিস্টিক লিমিটেড (স্বপ্ন)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান গ্রাহকসেবা উন্নয়ন, মার্কেটিং ইনোভেশন, CRM ইন্টিগ্রেশন এবং কো-ব্র্যান্ডেড ক্যাম্পেইন পরিচালনায় যৌথভাবে কাজ করবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই লজিস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান এবং এসিআই পিএলসি.-এর পরিচালক (ট্রেজারি, ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং) আবু হাসান জামান।

এ সময় পূবালী ব্যাংকের ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এ কে এম আব্দুর রাকিব, মহাখালী কর্পোরেট শাখার মহাব্যবস্থাপক মোঃ শাহীন শাহরিয়া, উপ মহাব্যবস্থাপত ও অলটারনেটিভ ডেলিভারী চ্যানেল ডিভিশন প্রধান মোঃ রবিউল আলম, ধানমন্ডি শাখার উপ মহাব্যবস্থাপক নিগার সুলতানা, গুলশান সার্কেল ১ কর্পোরেট শাখার উপ মহাব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী, গ্রাহক ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনাপরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, এই সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। গ্রাহকসেবা উন্নয়ন এবং উদ্ভাবনী ব্যাংকিং সুবিধা প্রদানের মাধ্যমে সম্মিলিতভাবে একটি শক্তিশালী ভ্যালু চেইন গড়ে তোলা সম্ভব হবে। তিনি আরও বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে মার্কেটিং ইনোভেশন, উন্নত ঈজগ ইন্টিগ্রেশন এবং কো-ব্র্যান্ডেড উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও আধুনিক সেবা নিশ্চিত করা যাবে। ব্যাংকিং ও রিটেইল খাতের এই সমন্বয় ডিজিটাল পেমেন্ট, লয়্যালটি সুবিধা ও বিশেষ অফারের মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও সাশ্রয়ী করবে এবং উভয় প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর