1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

মার্কেন্টাইল ব্যাংকের সুবর্ণচর শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১২১ বার পঠিত

বৃহৎ পরিসরে আধুনিক ও উন্নত গ্রাহক সেবা দেয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের ‘সুবর্ণচর শাখা’ স্থানান্তরিত হয়ে নোয়াখালীর চরজব্বর থানার ৫নং চরজুবিলী ইউনিয়নের হারিছ চৌধুরী বাজারে অবস্থিত আনোয়ারা-ইসমাইল টাওয়ারে আজ ০১ মার্চ (রবিবার) থেকে কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে প্রধান কার্যালয় হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন ঠিকানায় সুবর্ণচর শাখার শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা, ড. মোঃ জাহিদ হোসেন, ড. তাপস চন্দ্র পাল ও শাহ্ মোঃ সোহেল খুরশীদ। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন ঠিকানায় আয়োজিত অনুষ্ঠানে ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান ও এসভিপি মোঃ অলিউল্লাহ, কুমিল্লা জোনাল অফিসের প্রধান মোহাম্মদ সালাহ উদ্দিন, সুবর্ণচর শাখা প্রধান নিজাম উদ্দিন, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ মিয়া, মোঃ হেলাল উদ্দীন, নিজাম উদ্দীন ফারুক এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর