1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যা আলোচনা হলো

আব্দুর রশিদ:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১১ বার পঠিত

চীনকে বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার এবং এ দেশে তারা অনেক বড় বড় প্রকল্পে বিনিয়োগ করেছে উল্লেখ করে ভবিষ্যতে এ বিনিয়োগের পরিমাণ আরো বাড়াতে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে অনুরোধ জানান । বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

জবাবে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ফলে চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ আরো বাড়ানো হবে।

চীনা রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের বিভিন্ন খাতে বর্তমানে প্রায় ১০ হাজার চীনা নাগরিক কাজ করছেন। উন্নয়ন ও নিরাপত্তা পারস্পরিক সম্পর্কযুক্ত উল্লেখ করে তিনি বিনিয়োগ বৃদ্ধির স্বার্থে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপের আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে বলেন, ‘জনগণের ম্যান্ডেটে নির্বাচিত বর্তমান সরকারের এক নম্বর অগ্রাধিকার হচ্ছে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রাখা।’

সাক্ষাতে চীনের স্টেট কাউন্সিলর ও জননিরাপত্তামন্ত্রী ওয়াং জিয়াওহংয়ের পক্ষে সালাহউদ্দিন আহমদের নিয়োগের জন্য অভিনন্দনবার্তা পৌঁছে দেন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত জানান, দুই দেশের সম্পর্ককে চীন অত্যন্ত গুরুত্ব দেয় এবং তারা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কর্মপদ্ধতি ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিক, প্রকল্প ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা অব্যাহত রাখবে।

সালাহউদ্দিন আহমদ আইন প্রয়োগের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা আরো উন্নত করতে এবং বাংলাদেশে চীনা নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদার করতে নিজের প্রস্তুতির কথা জানান।

একই দিন পৃথক সাক্ষাতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর