1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

শুধু ভোট দিলেই হবে না, কেন্দ্র পাহারা দিতে হবে-আসিফ মাহমুদ

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত হবে এ দেশ ভবিষ্যতে কীভাবে পরিচালিত হবে। ওইদিন শুধু ভোট দিলেই হবে না, নিজেদের ভোটাধিকার রক্ষায় জনতাকে ভোটকেন্দ্র পাহারাও দিতে হবে। ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে সারা দেশের মানুষ এখন মুখিয়ে আছে।

এনসিপির নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ভালুকা স্মৃতিসৌধ চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভালুকার স্থানীয় সমস্যাগুলো তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, ভালুকায় বর্তমানে ব্যাপক হারে ভূমি দখল হচ্ছে, বন উজাড় করে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে।  আমরা ক্ষমতায় আসলে ভূমিদস্যুতা বন্ধ করব এবং শিল্প-কারখানায় স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিত করে সব সমস্যার সমাধান করব।

তিনি আরও বলেন, সন্ত্রাস ও দখলদারমুক্ত একটি আধুনিক বাংলাদেশ গড়তে ১১ দলীয় জোটের কোনো বিকল্প নেই। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো প্রকার ভয়ভীতি বা প্রলোভনে পা না দিয়ে সাহসের সাথে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে হবে।

পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম, ভালুকা উপজেলা আমির সাইফ উল্লাহ পাঠান ফজলু এবং ১১ দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী ডা. জাহিদুল ইসলামসহ স্থানীয় জোট নেতৃবৃন্দ। এ সময় জোটের কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর