1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

স্ট্যান্ডার্ড ব্যাংক-এর ঢাকা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পঠিত
স্ট্যান্ডার্ড ব্যাংকের ঢাকা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং ০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল আজিজ এবং বিশেষ অতিথি সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব গুলজার আহমেদ- এর উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত মিটিং এ সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সিদ্দিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জনাব আজিজ ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সকলকে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি জনাব আহমেদ ব্যাংকের সার্বিক অগ্রগতি ও সাফল্য নিশ্চিত করতে প্রত্যেককে সেবার মনোভাব নিয়ে কাজ করার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভাপতি তার বক্তব্যে সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি চলমান দেশীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ২০২৬ সালের লক্ষ্যমাত্রা অর্জনের দিক নির্দেশনা প্রদান করেন। সভায় ব্যাংকের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান এসকে. সিরাজুল কবির, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মোঃ মনসুর আহমেদ, হিউম্যান রিসোর্স ডিভিশনের প্রধান মোহাম্মদ কায়সার আলম মজুমদার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন এফসিএস, হেড অব ট্রেজারি শাহ্ রাহাত উদ্দীন আহমেদ এবং চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মোঃ মুশফিকুর রহমানসহ ঢাকা অঞ্চলের সকল শাখার শাখাপ্রধান এবং প্রধান কার্যালয়ের ঊর্দ্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। সভার সার্বিক তত্বাবধানে ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লার্নিং সেন্টারের প্রিন্সিপাল মোঃ রফিকুর রহমান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর