1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাঘাটায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

ঈদের কেনাকাটা শেষে  বগুড়া থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্যাবাজারে নিজ বাড়ীতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা ও  ছেলে নিহত হয়েছে।

নিহত মা ও ছেলে হলেন, উপজেলার উত্তর উল্যা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী শান্তা বেগম (৩৫) ও ছেলে রবি মিয়া (১৪)।  এছাড়াও ওই ঘটনায়  একই এলাকার আশরাফুল ইসলামের মেয়ে রূম্পা(১৪), আব্দুল আজিজ দুদু (৬০) ও আব্দুল আজিজ দুদুর স্ত্রী আহত হয়েছেন। জানা যায়, ৩০ মার্চ শনিবার রাত ৯ টার সময় সাঘাটা—গাইবান্ধা মহাসড়কের সাঘাটা বীলবস্তা নামক স্থানে রাস্তার ধারে ঠিকাদারি প্রতিষ্ঠান  রাস্তার উন্নয়ন কাজে ব্যবহৃত দাঁড়ানো অবস্থায় থাকা একটি প্লান মেশিনে সিএনজিটি ধাক্কা   দিলে সিএনজিতে থাকা ৫ জন যাত্রী গুরুতর আহত হয়।

পরে তাদেরকে সাঘাটা উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি হওয়ায়  দুটি এম্বুলেন্সে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করেন। উক্ত হাসপাতালে পৌঁছানোর পর হাসপাতালের আইসিইউতে মা শান্তা ও ছেলে রবি মারা যায় এবং অপর আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পরে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি অটো রিকশাটি আটক করে থানায় নিয়ে যায় । এ সময় ঘাতক সিএনজি  চালক পালিয়ে যায়।

এ বিষয়ে সাঘাটা থানা অফিসার ইনচার্জ মমতাজুল হকের সাথে কথা হলে তিনি জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর