1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এনডিইউবি ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইংলিশ ডিপার্টমেন্ট

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৪ বার পঠিত
এনডিইউবি ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ ডিপার্টমেন্ট। ফ্যান্টাসি কিংডম ও আল্টিমেট স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এক হাই-ভোল্টেজ ফাইনালে ইংলিশ ডিপার্টমেন্ট ২ উইকেটে ল’ ডিপার্টমেন্টকে পরাজিত করে চতুর্থবারের মতো শিরোপা জিতে নেয়।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ল’ ডিপার্টমেন্ট। তবে ইংলিশ ডিপার্টমেন্টের পেসারদের কৌশলী ও নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পুরো টুর্নামেন্টজুড়ে ফর্মে থাকা ল’ ডিপার্টমেন্টের টপ অর্ডার ব্যাটাররা ব্যর্থ হন। শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। পরে সিয়ামের দৃঢ় ব্যাটিংয়ে ভর করে ল’ ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্টের সামনে ১০৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়।লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারেই গুরুত্বপূর্ণ উইকেট হারায় ইংলিশ ডিপার্টমেন্ট।
এরপর অধিনায়ক নীল আক্রমণাত্মক ব্যাটিং করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন। তবে ভুল বোঝাবুঝিতে নাঈম রান আউট হলে ইংলিশ শিবিরে আবারও উইকেট পতনের মিছিল শুরু হয়। ম্যাচ যখন কঠিন পর্যায়ে, তখন টেলএন্ডার সাব্বির একপ্রান্ত আগলে রেখে নীলকে স্ট্রাইক দিয়ে খেলতে থাকেন।নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নীল একাই ইনিংস টেনে নেন এবং ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন। টানটান উত্তেজনার শেষ ওভারে ১ বল হাতে রেখেই ছক্কা হাঁকিয়ে ২ উইকেটের রোমাঞ্চকর জয় নিশ্চিত করেন তিনি। ২১ বলে ৬৪ রানের ঝোড়ো ইনিংস খেলে নীল নির্বাচিত হন প্লেয়ার অব দ্য ফাইনাল।জয়ের পর উৎসবে মেতে ওঠে ইংলিশ ডিপার্টমেন্টের খেলোয়াড় ও সমর্থকরা।
এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে ২০২৬ সালের আসরের। টানা ৬ বার ফাইনাল খেলা এবং যৌথভাবে সর্বোচ্চ ৪টি শিরোপা জিতে রেকর্ড বইয়ে নিজেদের আধিপত্য আরও দৃঢ় করল ইংলিশ ডিপার্টমেন্ট।পুরো টুর্নামেন্টজুড়ে ইংলিশ ঈগলসের পাশে ছিল বাংলাদেশের অন্যতম শীর্ষ গ্রুপ কনকর্ডের ফ্যান্টাসি কিংডম এবং লন্ডনভিত্তিক বাংলাদেশের জনপ্রিয় স্পোর্টস অনলাইন ও ডিজিটাল নিউজ পোর্টাল আল্টিমেট স্পোর্টস। দলের এই সাফল্যের পেছনে বিভিন্ন সময়ে কোচ ও ম্যানেজারের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সামী হোসেন চিশতী।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর