1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সীমান্ত ব্যাংক এবং ফরাজী হাসপাতাল এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১১৪ বার পঠিত

সীমান্ত ব্যাংক এবং ফরাজী হাসপাতাল এর মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় ফরাজী হাসপাতাল এর সেবা গ্রহনের ক্ষেত্রে সীমান্ত ব্যাংকের কর্মকর্তাগণ এবং সকল ডেবিট ও ক্রেডিট কার্ড হোল্ডারগণ বিশেষ মূল্যহ্রাস সুবিধা উপভোগ করবেন।

সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ আজিজুল হক এর উপস্থিতিতে সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস মোঃ শহিদুল ইসলাম এবং ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ওয়াহিদুজ্জামান জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় সীমান্ত ব্যাংকের হেড অব কার্ডস এন্ড এডিসি শরীফ জহিরুল ইসলাম, ফরাজী হাসপাতাল ও ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টার এর হেড অব কর্পোরেট এন্ড ব্রান্ড কমিউনিকেশন মোঃ মোজাম্মেল হক, ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টার এর জেনারেল ম্যানেজার আপেল মাহমুদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর