1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

শুরু হতে যাচ্ছে এনডিইউবি ক্রিকেট লীগ ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশে সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৪৮ বার পঠিত

৩১ জানুয়ারি শুরু হচ্ছে এনডিইউবি ক্রিকেট লীগ। ইংলিশ ঈগলসের মিডিয়া পার্টনার আল্টিমেট স্পোর্টস। নটর ডেমের নিজস্ব মাঠে প্রতিবছর এই ক্রিকেট লীগ আয়োজিত হয়। যার শুরু ২০১৭ থেকে। এবার ৪টি দল অংশগ্রহণ করছে লীগে, ইংলিশ, বিজনেস এডমিন্সট্রেশন, সিএসই ও ল৷ ক্রিকেট লীগকে ঘিরে নটরডেম বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে ভিন্ন এক আমেজ। কঠোর অনুশীলনে খেলোয়াড়রা প্রস্তুত সাথে ফ্যানরাও।

৩১ জানুয়ারী থেকে গ্রুপ পর্বের খেলা শুরু হচ্ছে যার ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারী। ক্রিকেট লীগের আয়োজক কমিটির সহ-সমন্বয়ক সামি চিশতী বলেন, এই টুর্নামেন্ট নটরডেম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। সুস্থ্য প্রতিযোগিতা ও আনন্দের ভাগাভাগিই আমাদের মূল লক্ষ্য।এদিকে ৫ বারের ফাইনালিস্ট ও ৩ বারের চ্যাম্পিয়ন ইংলিশ ঈগলস এবার মাঠে নামছে চিরচেনা আকাশী-সাদা জার্সিতে।

টাইটেল স্পন্সর ফ্যান্টাসি কিংডম ও মিডিয়া পার্টনার লন্ডন ভিত্তিক বাংলাদেশ জনপ্রিয় স্পোর্টস অনলাইন আল্টিমেট স্পোর্টস ছাড়াও দলটির কো-স্পন্সরে আছে রাসটেক, ফয়সাল এন্টারপ্রাইজ ও সুফিয়ান এগ্রো। দলটির অধিনায়ক সাইফুর রহমান শিবলী বলেন,  ফেয়ার প্লে আর স্পোর্টসম্যানশীপের জন্য ইংলিশ সব সময় সমাদৃত। বিগত বছরগুলোতে আমাদের ধারাবাহিক সফলতা আমাদের এবারের অনুপ্রেরণার মূল উৎস।উল্লেখ্য এই টি-টেন লীগে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায় প্রতি আসরে যার মধ্যে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও নটর ডেম কলেজের ছাত্ররা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর