1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ঈদে লম্বা ছুটি ও ডাবল বোনাস: সোনায় সোহাগা সরকারি চাকুরেদের

মোঃ ওমর ফারুকঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

ঈদের ছুটি নিয়ে কিছুদিন ধরেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। এদিকে নির্বিঘ্নে বাড়ি যেতে আগামী ঈদুল ফিতরের ছুটি একদিন (৯ এপ্রিল) বাড়ানোর সুপারিশ করবে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সোমবার (১ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হবে। এরপর বৈঠকেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে। 

ফলে ৯ এপ্রিল থেকে ঈদের ছুটি নিশ্চিত হলে অনেকে তার আগের দিন ৮ এপ্রিল ছুটির আবেদন করবেন। ছুটি মিললেই সরকারি চাকরিজীবীরা পাবেন টানা ১০ দিনের লম্বা ছুটি।

এর আগে এর আগে রোববার (৩১ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আগামী ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ করে।  কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, ছুটির ব্যাপারে কালকে (সোমবার) একটা সুপারিশ যাবে সরকারের কাছে, একদিন বাড়ানো যায় কী না। যাতে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে।

ক্যালেন্ডারের হিসেবে দেখা গেছে, ৫ ও ৬ এপ্রিল শুক্র-শনিবার হওয়ায় দিন দুটি সাপ্তাহিক ছুটি। এর পরদিন ৭ এপ্রিল পবিত্র শবে কদরের ছুটি। সরকারি হিসাবে ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার অনুযায়ী এবার ৩০ রোজা হবে ধরলে এখন পর্যন্ত ঈদের ছুটি ১০, ১১ ও ১২ এপ্রিল। ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটির দিন। পরের দিন ১৪ এপ্রিল পয়লা বৈশাখ বাংলা নববর্ষের ছুটি। এ অবস্থায় ৯ এপ্রিল সরকার ছুটি ঘোষণা করে কি না, এখন সেদিকে দৃষ্টি সরকারি কর্মচারীদের। এরপর ৮ এপ্রিল ছুটি নিলেই টানা ১০ দিনের ছুটি পাবেন তারা।

এদিকে ১৩ এপ্রিল বিশেষ ছুটি মিললে ঈদুল ফিতরে ৬ দিনের ছুটি পেতে পারেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ নিয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবে আলোচনা চলছে। শিগগিরই এ ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসবে। এখন নোয়াব যদি ১৩ এপ্রিল ছুটি ঘোষণা করে তাহলে ৯-১৪ এপ্রিল পর্যন্ত টানা ৬ দিন ছুটি পাবেন সংবাদকর্মীরা।

অন্যদিকে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা বৈশাখী ভাতা পেলেও পাবেন না বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা। তাই বৈশাখী ভাতা নিয়ে তেমন কোনো মাথাব্যথা নেই তাদের। তবে সরকারি কর্মচারীরা জানান, ২০১৫ সাল থেকে দুটি উৎসব বোনাসের পাশাপাশি বাংলা নববর্ষে বৈশাখী ভাতা চালু হয়। সরকারি কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পেয়ে আসছেন। এরপর বেসরকারি শিক্ষকরা এ ভাতার জন্য দাবি জানালে সরকার তাদেরও এর আওতায় আনে। পাশাপাশি কিছু সরকারি-বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানও এ ভাতা দিয়ে আসছে। বৈশাখী ভাতা ১৪ এপ্রিলের আগে দেওয়ার বাধ্যতাবাধকতা রয়েছে। ফলে ঈদ বোনাসের সঙ্গেই তারা এ ভাতা পাবেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর