1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

পত্নীতলা ব্যাটালিয়নের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ আটক-৭

আল কোরাইশ রকি , পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৫২ বার পঠিত

নওগাঁর পত্নীতলা, ধামইরহাট ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল অপারেশন টিম কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৭ জন পাচারকারীকে আটক করেন পত্নীতলা বিজিবি।

রবিবার ( ৩১ মার্চ ২০২৪) দুপুর ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে কালুপাড়া বিওপির নায়েক মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে স্পেশাল অপারেশনস টিম কর্তৃক ধামইরহাট সীমান্তে অভিযান পরিচালনা করে ভারত সীমান্ত হতে মাদক পাচারের সময় অমরপুর হটাৎপাড়া এলাকা হতে ০৬ জন পাচারকারী কে আটক করেন। আটককৃতরা হলেন –

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার অমরপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের মেয়ে মোছাঃ লাইলী (৪১) এবং মোছাঃ নুরজাহান বেগম (৩৪), একই গ্রামের মইর উদ্দীনের ছেলে মোঃআব্দুর রহমান (২৪), ফজলুল হকের ছেলে
মোঃ নাইম (২০), এবং একই উপজেলায় দুর্গাপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোঃরফিকুল ইসলাম(২৫)। আটকের সময় তাদের কাছ থেকে ২৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন বিজিবি।

অপর একটি অভিযানে দেড়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নায়েক মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে রাধানগর বিওপির স্পেশাল অপারেশনস টিম কর্তৃক পত্নীতলা সীমান্তবর্তী রাধানগর গ্রামের আম বাগান দিয়ে ভারত হতে মাদক পাচারকালে ০২ জন মাদক পাচারকারীকে ধাওয়া করলে ৩০ বোতল ভারতীয় এমকেডিল (মাদক) ফেলে পালিয়ে যায়। একই রাতে অন্যএকটি অভিযানে রাধানগর বিওপির স্পেশাল অপারেশনস টিম এর কমান্ডার নায়েক মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে পত্নীতলা সীমান্তবর্তী রাধানগর ফরেষ্ট বাগান এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২২০ বোতল ভারতীয় এমকেডিল (মাদক) আটক করতে সক্ষম হয়।

অন্যদিকে, রবিবার বিকালে কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আসাদুজ্জমান এর নেতৃত্বে কড়িয়া বিওপির স্পেশাল অপারেশনস টিম কর্তৃক পাঁচবিবি উপজেলার রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে ভারত হতে মাদক পাচারকালে ০১ জন মাদক পাচারকারী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার কিনা মন্ডলের ছেলে মোঃ নুর ইসলাম,ভারতীয় এমকেডিল (মাদক) ২০ বোতলসহ আটক করেন।

পৃথক পৃথক ৪ টি অভিযানে মোট ধৃত আসামী ০৭ জন, ট্যাপেন্টাডল ট্যাবলেট-২৩০ পিস এবং এমকেডিল (মাদক)-২৭০ বোতল। প্রচলিত নিয়মানুযায়ী মাদকদ্রব্য ও মাদক পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি নওগাঁ এবং জয়পুরহাট সীমান্তে মাদকের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর