1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গাইবান্ধায় স্থানীয়রা জব্দ করলো রাসায়নিক সার

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ২৩২ বার পঠিত

গাইবান্ধা সদর উপজেলায় রাতের আধারে কালোবাজারে বিক্রির জন্য অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় ২০ বস্তা রাসায়নিক ডিএপি সার জব্দ করেছেন স্থানীয়রা।

শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কদমতলী এলাকা থেকে সারসহ একটি অটো ভ্যান জব্দ করা হয়।

পরে খবর পেয়ে গাইবান্ধা সদর উপজেলার কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ২০ বস্তা সারসহ অটোভ্যানটি খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানির জিম্মায় দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট বাজার থেকে কামারজানি নিয়ে যাওয়ার পথে খোলাহাটি ইউনিয়নের কদমতলী এলাকায় স্থানীয়দের সন্দেহ হলে তারা সারবহনকারী অটোভ্যানটির গতিরোধ করেন। পরে তারা উপজেলা কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করেন।

বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলম বলেন, অবৈধভাবে ২০ বস্তা ডিএপি সার নিয়ে যাওয়ার সময় সেগুলো জব্দ করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমানমান রয়েছে।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর