1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

আর্থিক সাক্ষরতা বিস্তারে প্রাইম ব্যাংকের ব্রেইল বই বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১০৭ বার পঠিত

১২ জানুয়ারি ২০২৬ অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং নিশ্চিত করার লক্ষ্যে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ব্রেইল বই বিতরণ করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। প্রাইম ব্যাংকের উদ্যোগে ও টীম ইনক্লুশন বাংলাদেশ-এর সহযোগিতায় সম্প্রতি সাভারে আয়োজিত অনুষ্ঠানে এসব বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক সবার জন্য আর্থিক জ্ঞান সহজলভ্য করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। কনজ্যুমার ব্যাংকিং সংক্রান্ত ব্রেইল বই বিতরণের ধারাবাহিকতায় এবার সিএমএসএমই ব্যাংকিং সংক্রান্ত ব্রেইল বই বিতরণ করেছে প্রাইম ব্যাংক, যা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের ব্যাংকিং পণ্য, সেবা ও সুযোগসমূহ সম্পর্কে আরও ভালোভাবে ধারণা লাভে সহায়তা করবে। শুধু তথ্য প্রদানেই সীমাবদ্ধ না থেকে, আর্থিক অন্তর্ভুক্তিকে আরও কার্যকর করতে প্রাইম ব্যাংক অনুষ্ঠানে তাৎক্ষণিক ব্যাংক হিসাব খোলার সুবিধাও প্রদান করে, যার মাধ্যমে অংশগ্রহণকারীরা সরাসরি আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীন; হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান এবং হেড অব কনজ্যুমার প্রোটেকশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি কাজী রেশাদ মাহবুব। এ সময় তারা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। টীম ইনক্লুশন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি ও সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজি-এর প্রতিনিধি তানজিলা কানিজসহ প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আর্থিক অন্তর্ভুক্তি কেবল একটি সেবা নয়- বরং এটি একটি দায়িত্ব, যা একটি আরও সহানুভূতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর