1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বসুন্ধরা সিমেন্টের তিন পণ্যের বিক্রয় প্রতিনিধি সম্মেলন

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ২২১ বার পঠিত

একসাথে উচ্ছ্বাসে, সাফল্যের পথে’-এই প্রতিপাদ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা সিমেন্টের তিন পণ্যের বিক্রয় প্রতিনিধি সম্মেলন-২০২৬

৩ জানুয়ারি ২০২৬, শনিবার সীগাল হোটেলস লিমিটেডের সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট, কিং ব্র্যান্ড সিমেন্ট, বসুন্ধরা রেডি মিক্স ও বসুন্ধরা পিএইচসি পাইলের যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এর চিফ অপারেটিং অফিসার শাহেদ জাহিদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কে এম জাহিদ উদ্দিন, সিমেন্ট ডিভিশনের চিফ সেলস অফিসার শাহ জামাল শিকদার, রেডি মিক্স ডিভিশনের হেড অফ সেলস গোলাম রাব্বানি, পিএইচসি পাইল ডিভিশনের হেড অফ সেলস এনামুল ইসলাম এবং সিমেন্ট, রেডি মিক্স ও পিএইচসি পাইল ডিভিশনের জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড ও মার্কেটিং) শাকিব কামাল আহমেদ, জি এম মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন।

এছাড়াও প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেলস প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। সিমেন্ট, রেডি মিক্স ও পিএইচসি পাইল বিভাগের সমন্বিত সেলস কার্যক্রমকে আরো গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে আয়োজিত এ সেলস কনফারেন্সে বিগত সময়ের সাফল্য ও অর্জনের পর্যালোচনার পাশাপাশি বর্তমান বাজার পরিস্থিতির বিশ্লেষণ এবং ভবিষ্যৎ কৌশল ও পরিকল্পনা উপস্থাপন করা হয়। একই সঙ্গে সেলস টিমের মধ্যে পারস্পরিক সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত উৎকর্ষ অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই সেলস কনফারেন্স আগামী দিনে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের সংশ্লিষ্ট পণ্যগুলোর বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সামগ্রিকভাবে করপোরেট সেলস কার্যক্রমকে আরো শক্তিশালী করবে। পাশাপাশি এই সেলস কনফারেন্স আগামী দিনে বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্ট পণ্যগুলোর বাজার সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং সামগ্রিকভাবে করপোরেট সেলস কার্যক্রমকে আরো সুসংহত করবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর