1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পূবালী ব্যাংক পিএলসি’র ১৫০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

বাংলাদেশের বেসরকারি ব্যাংকিং খাতে সুদীর্ঘ ঐতিহ্য, শক্তিশালী করপোরেট গভর্নেন্স ও নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার অনন্য দৃষ্টান্ত পূবালী ব্যাংক পিএলসি.’র ১৫০০তম পরিচালনা পর্ষদ সভা আজ ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।

এই ঐতিহাসিক মাইলফলক উপলক্ষে সভাস্থলে পরিচালনা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারকে সাথে নিয়ে কেক কেটে অনুষ্ঠানটি উদযাপন করেন পরিচালনা পর্ষদের সম্মাননীয় চেয়ারম্যান মনজুরুর রহমান ও পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালকবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সম্মাননীয় চেয়ারম্যান মনজুরুর রহমান। উল্লেখযোগ্য যে, পূবালী ব্যাংক বেসরকারি খাতে রূপান্তরের পর ১৯৮৫ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত প্রথম বোর্ড সভাতেও সভাপতিত্ব করেছিলেন মনজুরুর রহমানÑযা ব্যাংকের নেতৃত্বের ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক উত্তরাধিকারকে বিশেষভাবে তুলে ধরে।

সভায় পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ হাবিবুর রহমান, রুমানা শরীফ, আজিজুর রহমান, রানা লায়লা হাফিজ, আরিফ আহমদ চৌধুরী, শাহিনুজ্জামান কবির, স্বতন্ত্র পরিচালকবৃন্দ ড. শাহদীন মালিক ও মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী এবং বিকল্প পরিচালক নাদির আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

এছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, মহাব্যবস্থাপক ও চীফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ লিটন মিয়া, কোম্পানী সেক্রেটারি মোঃ আনিসুর রহমান, মহাব্যবস্থাপক ও চীফ প্রটোকল অফিসার (পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড) মোঃ শাহ আলম ১৫০০তম পরিচালনা পর্ষদ সভার আনুষ্ঠানিক উদযাপন পর্বে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর