1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় সাতচল্লিশ বছরের খাজনা চল্লিশ টাকা

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৫৫ বার পঠিত
নওগাঁর রাণীনগরে ইউনিয়ন ভুমি অফিসে এক জমির সাতচল্লিশ বছরের খাজনা হিসেবে মাত্র চল্লিশ টাকা নেয়া হয়েছে। বর্তমানে এমন শত শত অনিয়ম, ঘুষ বাণিজ্য আর হয়রানীর আখড়ায় পরিণত হয়েছে রাণীনগর সদর ইউনিয়ন ভুমি অফিস। 
এছাড়া বর্তমান সদর ইউনিয়ন ভুমি কর্মকর্তা মোছা. ফাতেমা খাতুন তার ভাই বহিরাগত মামুনের মাধ্যমে অফিসের কম্পিউটারের সকল কাজ সম্পন্ন করে আসছেন এবং মামুন অফিসের নিয়োগপ্রাপ্ত কোন কর্মচারী না হলেও ফাতেমা তার দ্বারাই ঘুষ বাণিজ্যের মাধ্যমে সকল কাজ চালিয়ে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অপরদিকে যে অফিস থেকে সরকার লাখ লাখ টাকা রাজস্ব হিসেবে আয় করছে সেই অফিসে নেই কোন সাইনবোর্ড। দীর্ঘদিন সংস্কার কিংবা মেরামত না করার কারণে বর্তমানে তা মুড়ির টিনে পরিণত হয়েছে। দেখে বোঝার উপায় নেই যে এই ভবনটি একটি সদর ইউনিয়ন ভুমি অফিস।
ভুক্তভোগী উপজেলার খাগড়া গ্রামের মৃত-আব্দুল জব্বারের ছেলে আলী আল এফতেখার সেবু জানান তিনি উপজেলার বালুভরা-৩৬ মৌজায় ২২৩০নং হোল্ডিং এ ১২৫৬দাগে তার ভাই আলী আল এমরানের ক্রয় করা ৩.৫শতাংশ জমির নিয়মিত খাজনা দিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় চলতি বছরের খাজনা দিতে ভুমি অফিসে গেলে সেখানকার বহিরাগত কম্পিউটার অপারেটর মামুন জানান যে নতুন ভুমি আইন অনুসারে আপনাকে ১৯৪৭খ্রি: থেকে ওই দাগের পুরো জমির খাজনা পরিশোধ করতে হবে।
কিন্তু তিনি ১৩৭৯ সন থেকে ১৪২৯ সন পর্যন্ত ৩.৫শতাংশ জমির আংশিক খাজনা পরিশোধ করেছেন। সে কারণে পুরো খাজনা দিতে আপত্তি জানালে তাকে পরবর্তিতে যোগাযোগ করতে বলেন। এরপর অফিসে গেলে মামুন জানান যে এই বিষয়গুলো নিয়ে আগে যোগাযোগ করতে হয়। এরপর সেবু বিগত সময়ের খাজনা পরিশোধের সকল কাগজপত্রাদি দেখানোর পরে ২৯ব ছরের খাজনা দিতে বলে জানান মামুন।
পরবর্তিতে তিনি বিষয়টি উপজেলা ভুমি অফিসে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জানালে তারা পাত্তা না দিলে উপায়অন্ত না পেয়ে তিনি বিষয়টি সাংবাদিককে অবগত করলে পরবর্তি সময়ে সাংবাদিকসহ তিনি অফিসে যাওয়ার পরবর্তি সময়ে তার কাছ থেকে এক বছরের খাজনা হিসেবে মাত্র চল্লিশ টাকা নেয়া হয়।
তিনি আরো বলেন যে তিনি একজন ইউনিয়ন পরিষদের সচিব এই পরিচয় দেওয়ার পরও ভুমি অফিসের ওই বহিরাগত ব্যক্তি কোন মূল্যায়নই করেননি। বরং দিনের পর দিন তিনি হয়রানীর শিকার হয়েছেন। তার ক্ষেত্রে যদি এমন ঘটনা হয় তাহলে ইউনিয়নের অন্যান্য সাধারণ মানুষরা এই অফিস থেকে ঘুষ আর হয়রানী ছাড়াই কতটুকু মানসম্মত সেবা পেতে পারেন সেই বিষয়টি পরিস্কার বোঝা যাচ্ছে।
এই অফিসে এসে যারা এক টাকা খাজনা দিতে যোগাযোগের মাধ্যমে আগেই পাঁচটাকা ঘুষ দেন তাদের কোন সমস্যায় পড়তে হয় না আর যারা যোগাযোগ করে না তাদের দিনে পর দিন নানা অজুহাতে হয়রানী করানো হয়। আমরা এমন গুরুত্বপূর্ণ অফিস থেকে কোন প্রকারের ঘুষ, হয়রানী ও ভোগান্তি ছাড়াই সেবা পেতে চাই। তাই সেবাপ্রাপ্তির পরিবেশ সৃষ্টি করতে ইউনিয়নবাসীর পক্ষ থেকে তিনি সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।
সদর ইউনিয়ন ভুমি অফিসের ইউনিয়ন ভুমি উপসহকারি কর্মকর্তা (তহশীলদার) মোছা. ফাতেমা খাতুন বলেন এসিল্যান্ড স্যারের অনুমতিক্রমে তার কাজের সহযোগিতার জন্য তিনি তার ভাইয়ের মাধ্যমে অফিসের সকল কম্পিউটারের কাজ করে নেন। আর খাজনা আদায়ের বিষয়ে তিনি বলেন যে আরএস খতিয়ান অনুসারে খাজনা নিলে সেবুর কাছ থেকে নতুন ভ’মি আইন অনুসারে ৪৭বছরের খাজনা নিতে হতো।
আর উনি যেহেতু জমির আংশিক খাজনা দিয়ে এসেছেন তাই সর্বশেষ বকেয়া বছরের খাজনাই সেবুর কাছ থেকে গ্রহণ করা হয়েছে। এছাড়া নতুন করে ভুমি অফিস নির্মাণ করা হবে বলে অফিসের সামনে কোন সাইনবোর্ড ঝুলানো হচ্ছে না বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম মোবাইল ফোনে জানান বহিরাগত মানুষের মাধ্যমে ভুমি অফিসের কাজ করানো হচ্ছে এই বিষয়টি তার জানা নেই। তিনি এই বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া ঘুষ, হয়রানী ও ভোগান্তির বিষয়েও অভিযোগ পেলে তিনি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর