1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নাটোরে বিএনপির প্রার্থী দুলুর মনোনয়ন পত্র জমা

নাটোর সংবাদদাতা :
  • প্রকাশে সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ বার পঠিত

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু রোববার দুপুরে নাটোর জেলা রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক আসমা শাহীনের হাতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এ সময় দুলু বলেন, ‘নাটোরের মানুষ অতীতে ঐক্যবদ্ধ ভাবে আমাকে তিনবার নির্বাচিত করেছিলেন। আমি মানুষের প্রত্যাশা পূরন করার চেষ্টা করেছি। আমাকে নিয়ে নাটোরের মানুষ স্বপ্ন দেখে, আমি অঙ্গীকার করছি আমি তাদের সেই স্বপ্ন পূরন করবো ইনশাআল্লাহ।দুলু আরো বলেন, দীর্ঘ ২৪ বছর পর আমি সংসদ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করলাম। ২০০১ সালের নির্বাচনের পর আর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হয়নি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে যাদের রক্তের বিনিময়ে আজ আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি, তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন, দীর্ঘ ২৪ বছর নাটোরের জনগণ আমাকে ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার সেই সুযোগ এসেছে। আমার দলের প্রতি আমি চিরকৃতজ্ঞ আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য। এ জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। দুলু আরো বলেন, ‘তারেক জিয়ার নেতৃত্বে আগামী দিনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। দেশ গড়া নিয়ে তারেক রহমানের যে পরিকল্পনা তা বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দেয়ার মাধ্যমে বাস্তবায়ন করবে।

এসময় দুলুর সাথে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহব্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন ও নাটোর বিএনপির মিডিয়া সেলের প্রধান নাসিম উদ্দিন নাসিম প্রমুখ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর