1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্যাংক এশিয়া ও হাইডেলবার্গ-এর মধ্যে ইন্টিগ্রেটেড ক্যাশ সল্যুশন বিষয়ক চুক্তি 

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পঠিত
ইন্টিগ্রেটেড ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন নিশ্চিতের লক্ষ্যে হাইডেলবার্গ ম্যাটারিয়ালস্ বাংলাদেশ পিএলসি এর সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক অংশীদারিত্ব আরও জোরদার হলো।
১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর কারওয়ান বাজার ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল আর কে হোসেন এবং হাইডেলবার্গ ম্যাটারিয়ালস্ বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ওং কিয়ান হক্ টেরেন্স নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ চুক্তির আওতায় হাইডেলবার্গ ম্যাটারিয়ালস্ বাংলাদেশ ব্যাংক এশিয়ার বিস্তৃত কালেকশন নেটওয়ার্ক ব্যবহার করে তাদের দেশব্যাপী কার্যক্রমে আর্থিক দক্ষতা বৃদ্ধি, তহবিল ব্যবস্থাপনা সহজীকরণ এবং সেবা প্রদান আরও কার্যকর করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পারস্পারিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং উদ্ভাবন ও টেকসই প্রবৃদ্ধির প্রতি উভয় প্রতিষ্ঠানের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর