1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ক্লাব নটরডেমিয়ান্সের প্রেসিডেন্ট হলেন সৈয়দ নাসের বখতিয়ার আহমেদ ১৯৬৫ ব্যাচ

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

দেশের প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের সদস্যদের ভোটে ২০২৬-২৭ আগামী দুই বছরের জন্য কার্যকরী পরিষদ নির্বাচিত করা হয়েছে।

শনিবার বনানীস্থ ক্লাবের ফাদার পিসাতো ব্যানকুইট হলে ক্লাবের ৪র্থ হতে ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহন করা হয়। উৎসবমুখর পরিবেশে নির্বাচনে ১৯৬৫ ব্যাচের অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ নাসের বখতিয়ার আহমেদ সদস্যদের সরাসরি ৪৮৫ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলে ১৯৯১ ব্যাচের মোহাম্মদ জহিরুল ইসলাম কচি ১৪৫ ভোট।

১০ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের সদস্য নির্বাচনে সর্বোচ্চ ৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ১৯৯৩ ব্যাচের খালেদ ফয়সাল রহমান জিতু। পরিষদে নির্বাচিত অন্য সদস্যরা হলেন ১৯৯৮ ব্যাচের আবু সালেহ মোহাম্মদ সায়েম ৫৯৪ ভোট, ১৯৯০ ব্যাচের শেখ আমিনুর রহমান চঞ্চল ৫৬৯ ভোট, ১৯৮৫ ব্যাচের শেখ মুনিরুল আলম টিপু ৫৫৫ ভোট, ১৯৯৯ ব্যাচের মোঃ নজরুল ইসলাম মল্লিক ৫৪৩ ভোট, ১৯৯৬ ব্যাচের আদনান নাফিস ৫২২ ভোট, ১৯৯২ ব্যাচের সাইফুল ইসলাম ৫০৭ ভোট, ১৯৯১ ব্যাচের আরিফুল ইসলাম চৌধুরী ৪৯৮ ভোট, ২০০০ ব্যাচের ডাঃ যোবায়ের হোসেন ৪৬০ ভোট এবং ১৯৯৪ ব্যাচের কাজী মোহাম্মদ মাহবুবুল হক ৪২৯ ভোট পেয়ে ১০ম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া পরাজিত প্রার্থীদের মধ্যে ১৯৯৫ ব্যাচের শাহ মোহাম্মদ মাকসুদুল গনি পেয়েছেন ৩৯৫ ভোট, ২০০১ ব্যাচের মোঃ নাহিদুল হাসান পেয়েছেন ৩৫৫ ভোট এবং ২০০৪ ব্যাচের মোস্তাফিজুর রহমান সুজন পেয়েছেন ২৭৪ ভোট।

নির্বাচনে মোট ৮৬৭ জন ভোটারের মধ্যে ৬৫০ জন (প্রায় ৭৫ শতাংশ) সরাসরি ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের মধ্যে প্রেসিডেন্ট ব্যালটে ২০টি এবং কার্যকরী পরিষদ সদস্য ব্যালটে ১৫টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আতিকুল আযম –এর নেতৃত্বে ৭ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পুরো নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর