1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গাজীপুর-২ বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত
গাজীপুর-২ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে টঙ্গীর আদমজী মাঠ থেকে শুরু হওয়া এ বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার। মিছিল শুরুর আগে আদমজী মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গাজীপুর-২ আসনে জনগণের প্রত্যাশা ও তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা দলীয় ঐক্যের জন্য ক্ষতিকর হবে। তারা জোর দিয়ে বলেন, “জনগণ যেদিকে, তৃণমূল নেতাকর্মীরা যেদিকে-মনোনয়নও সেদিকেই যেতে হবে।” সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা পরীক্ষিত ও জনপ্রিয় নেতৃত্বকে মূল্যায়ন না করলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। গাজীপুর–২ আসন বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারা বলেন, এই আসনে সঠিক সিদ্ধান্ত নিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে। হাসান উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাটের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরাফত হোসেন, সরকার শাহনূর ইসলাম রনি প্রমুখ।
দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিলে বিএনপির গাজীপুর–২ নির্বাচনী এলাকার শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচিকে ঘিরে টঙ্গী এলাকায় দিনভর ছিল উৎসবমুখর ও সরব রাজনৈতিক পরিবেশ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর