1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নড়িয়া সরকারি কলেজে মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশে সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

প্রতি বছরের ন্যায় এবারও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে শরীয়তপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নড়িয়া সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর নড়িয়া সরকারি কলেজের সকল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম ছাইদুর রহমানের নেতৃত্বে শহীদ স্মৃতি বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

সকাল দশটায় কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক নাজিম উদ্দিন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম ছাইদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-কর্মকর্তা পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহীন মিয়া। এছাড়াও কলেজের অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান, সকল শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর এস এম ছাইদুর রহমান বলেন, মহান বিজয় দিবস আমাদের গৌরব, ত্যাগ ও আত্মমর্যাদার প্রতীক। মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই আজকের প্রজন্মের প্রধান চ্যালেঞ্জ। এজন্য শিক্ষার্থীদের সচেতন, দেশপ্রেমিক ও সত্যনিষ্ঠ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে কলেজ মাঠে শিক্ষক-ছাত্র প্রীতি ভলিবল ম্যাচ আয়োজন করা হয়। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর