1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পূবালী ব্যাংক পিএলসি’র ৫১৫তম টেকনাফ শাখা উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে কক্সবাজারের টেকনাফে পূবালী ব্যাংক পিএলসি’র ৫১৫তম শাখা আজ শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে শাখাটি শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান, চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবদুর রহিম এবং উপ-মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারী চ্যানেল ডিভিশনের প্রধান মোঃ রবিউল আলম। সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ শাহেদ আলী ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং জনগণের সঞ্চয় ও বিনিয়োগ কার্যক্রমকে এগিয়ে নিতে ব্যাংকিং সেবার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকনাফ অঞ্চলে পূবালী ব্যাংকের নতুন শাখা চালুর মাধ্যমে স্থানীয় জনগণ আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবে। এই শাখার মাধ্যমে সঞ্চয়, ঋণ, রেমিট্যান্স ও অন্যান্য আর্থিক সেবায় নতুন গতি সঞ্চার হবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

 

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর