1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ফার্মগেটে এলাকার সড়ক অবরোধ, যানজট-ভোগান্তি

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে আহত এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রাজধানীর ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন একদল শিক্ষার্থী। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এই বিক্ষোভে সৃষ্টি হয়েছে ব্যাপক ভোগান্তি। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এই তথ্য জানান।

ইবনে মিজান বলেন, সংঘর্ষে আহত ছাত্র গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনার প্রতিবাদে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা আজ সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ফার্মগেট এলাকার সড়কে বিক্ষোভ দেখান।

পুলিশ সূত্র জানায়, ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন কয়েক শ শিক্ষার্থী। এতে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে তীব্র যানজট তৈরি হয়। যানজটে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর