1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মাইজদিতে সিম্ফনি মোবাইলের ৭০তম কাস্টমার কেয়ার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

দেশীয় মোবাইলফোন ব্র্যান্ড সিম্ফনি মোবাইল গ্রাহকসেবাকে আরও সম্প্রসারিত ও সহজলভ্য করতে নোয়াখালীর মাইজদিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলো তাদের ৭০তম কাস্টমার কেয়ার সেন্টার।

সম্প্রতি আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিম্ফনি মোবাইলের সিনিয়র ডিরেক্টর এফ. এম. আব্দুল হাফিজ। এছাড়াও উপস্থিত ছিলেন ডিরেক্টর অফ স্ট্র্যাটেজিক এইচ আর মুরাদ চৌধুরী এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মীর সাকিরুল ইসলাম, উক্ত এরিয়ার পরিবেশক আরকে মোবাইল সেন্টার এর স্বত্বাধিকারি জনাব জুয়েল সাহা এবং সিম্ফনি মোবাইলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নতুন কেন্দ্রটিতে আধুনিক যন্ত্রপাতি এবং দ্রুত সমস্যা সমাধানের সুবিধা রয়েছে, যা গ্রাহক অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। স্থানীয় গ্রাহকদের কাছেও এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। তারা বলছেন, এখন মোবাইল সার্ভিসিং বা ওয়ারেন্টি সেবার জন্য আর দূরে যেতে হবে না। এই কাস্টমার কেয়ারে সিম্ফনি মোবাইলের পাশাপাশি হেলিও ব্র্যান্ডের ফোনেরও ওয়ারেন্টি সেবা পাওয়া যাবে।

সিম্ফনি মোবাইল দেশীয় মোবাইল ফোন ব্র্যান্ড হিসেবে প্রযুক্তিনির্ভর সেবার পাশাপাশি গ্রাহকসেবাকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে।

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর