1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এসএমই পণ্য মেলায়আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকেরস্টল উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১২তম জাতীয় এসএমই পণ্য মেলায় অংশগ্রহণ করেছে। ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ রাফাত উল্লা খান এসএমই স্টলটির উদ্বোধন করেন।

উদ্বোধন কালে মোঃ রাফাত উল্লা খান বলেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে উদ্যোক্তাদের অর্থায়ন, প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদানে অব্যাহতভাবে কাজ করছে। ব্যাংক এসএমই উদ্যোক্তাদের আরও সহজ, উদ্ভাবনী ও শরীয়াহসম্মত ব্যাংকিং সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস. এম. আবু জাফর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সোলায়মান আল রাজী ও মনিরুল ইসলাম, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ আসাদুল হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলায় আগত দর্শনার্থীরা স্টল থেকে ব্যাংকেরশরীয়াহসম্মত বিনিয়োগ সুবিধা, এসএমই ফাইন্যান্সিং, নারী উদ্যোক্তা সহায়তা, ডিজিটাল ব্যাংকিং সেবা এবং বিভিন্ন সেবার বিষয়ে তাৎক্ষণিক তথ্য, পরামর্শ ও নির্দেশনা গ্রহণ করতে পারবেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর