1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এক্সিম ব্যাংকের প্যানেল আইনজীবিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

খেলাপী বিনিয়োগ আদায়ের জন্য অর্থঋণ আদালতে দায়ের করা মামলার বিষয়ে সার্বিক অবস্থা পর্যালোচনার লক্ষ্যে এক্সিম ব্যাংকের প্যানেল আইনজীবিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (৮ ডিসেম্বর ২০২৫) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ শওকাতুল আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের প্রশাসকের সহযোগী শেখ আহমেদ জামি, মোঃ রাইসুল ইসলাম এবং মোঃ আব্দুল আওয়াল চৌধুরী, এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ (জুম্মা), উপব্যবস্থাপনা পরিচালক মাকসুদা খানম, মোঃ মইদুল ইসলাম এবং প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

সভায় ব্যাংকের প্রশাসক মোঃ শওকাতুল আলম অর্থঋণ আদালতে চলমান মামলাসমূহ সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন এবং খেলাপী বিনিয়োগ আদায়ের ক্ষেত্রে সবধরনের পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি ইতোমধ্যেই যে সকল মামলায় ব্যাংকের পক্ষে রায় হয়েছে সে সকল বন্ধকি সম্পত্তি বিক্রির প্রক্রিয়াকে আরও গতিশীল ও বেগবান করার পরামর্শ প্রদান করেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর