1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সিলেটে মার্কেন্টাইল ব্যাংকের অর্থপাচার ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

সচেতনতা বৃদ্ধি ও কমপ্লায়েন্স শক্তিশালী করার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সিলেটে গত ৬/১২/২০২৫ তারিখে (শনিবার) অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের যুগ্ম পরিচালক হুমায়রা জাহান রুপা, ব্যাংকের ইভিপি ও ডিক্যামেলকো আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ হারুন এবং ট্রেনিং এন্ড ডেভলপমেন্ট এর প্রধান এস এম সেলিম উদ্দীন। অতিথিরা তাদের বক্তব্যে আর্থিক অপরাধ প্রতিরোধে প্রশিক্ষণের গুরুত্ব ও নিয়ন্ত্রক নির্দেশনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রশিক্ষণে নিজেদের জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি করতে সিলেট অঞ্চলের ৫০ জন ব্যাংক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর