1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এমটিবি আনুষ্ঠানিকভাবে চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পন্ন ভয়েস অ্যাসিস্টেড ব্যাংকিং সেবা

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) দেশের ডিজিটাল ব্যাংকিংয়ে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তাদের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম MTB Neo তে বাংলা ও ইংরেজি-দুই ভাষায় ব্যবহারের উপযোগী আধুনিক ভয়েস-অ্যাসিস্টেড ব্যাংকিং সেবা চালু করেছে, যা গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও সহজ ও উন্নত করবে।

নতুন এই ভয়েস-অ্যাসিস্টেড সেবার মাধ্যমে গ্রাহকেরা এখন শুধুমাত্র মুখের কথাতেই ফান্ড ট্রান্সফার, এমএফএস ট্রান্সফার, মোবাইল রিচার্জ, কার্ড ও ইউটিলিটি বিল, ইন্টারনেট বিল পরিশোধসহ নানাবিধ গুরুত্বপূর্ণ ব্যাংকিং লেনদেন দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পারবেন। হ্যান্ডস-ফ্রি এবং ব্যবহারবান্ধব এই প্রযুক্তি বিশেষভাবে উপযোগী তাদের জন্য, যারা টাচ-ফ্রি ডিজিটাল অভিজ্ঞতাকে প্রাধান্য দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “ভয়েস-অ্যাসিস্টেড ব্যাংকিং ফিচার চালু করা আমাদের উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নযাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভয়েস প্রযুক্তিকে মূল ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য আরও সহজ এবং স্বতঃস্ফূর্ত অভিজ্ঞতা নিশ্চিত করছি-যা আমাদের অঙ্গীকার ‘মুখের কথাতেই ব্যাংকিং’-কে বাস্তবায়িত করেছে।

এমটিবি নিও অ্যাপের সর্বশেষ সংস্করণে ইতোমধ্যেই এই নতুন ফিচার ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড প্লেস্টোর ও আইওএস অ্যাপস্টোর-এ উন্মুক্ত করা হয়েছে। নিরাপদ, নিরবচ্ছিন্ন এবং গ্রাহককেন্দ্রিক ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে এমটিবি তাদের প্রযুক্তিনির্ভর রূপান্তর যাত্রা আরও জোরদার করে এগিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর