1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ডেমরায় সেনাবাহিনীর অভিযানে ১০ লক্ষ টাকার মূল্যের নকল সার ও কীটনাশক জব্দ।

শরীফ আহমেদ:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৯২ বার পঠিত

রাজধানীর ডেমরার বড় ভাঙা মহাকাশ সানারপাড় থেকে ডেমরা প্রেসক্লাবের অনুসন্ধানী কর্তব্যরত সাংবাদিকদের তথ্য মতে দ্রুততার সাথে ডেমরা দায়িত্বরত ১৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পদাতিক ডিভিশন সেনাবাহিনীর কর্তৃক অভিযানে বিপুল পরিমাণে নকল সার ও কীটনাশক ফ্যাক্টরির যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়।

জানা গেছে, রাজধানীর ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ডেমরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ আর হানিফ,নন্দিত টিভি স্টাফ রিপোর্টার কামরুল হাসান পলাশ, দৈনিক মানবকণ্ঠের শরীফ আহমেদ, দৈনিক আওয়ার বাংলাদেশের পএিকার আসাদুজ্জামান, সপ্তাহিক বার্তা বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার শামীম আহমদ শামস, দৈনিক বাংলাদেশ সমাচার স্টাফ রিপোর্টার মুশফিকুর রহমান,ডেইলি প্রেজেন্ট টাইমসের ফাহাদ আহমেদ মিঠু সাপ্তাহিক সংবাদ কন্ঠের নির্বাহী সম্পাদক আজাদ হোসেন সংবাদ সংগ্রহের জন্য ওই অবৈধ ফ্যাক্টরিতে গেলে ফ্যাক্টরির ম্যানেজার সন্ত্রাসী বাহিনী দ্বারা ডেমরা প্রেসক্লাবের সাংবাদিকদের উপর হামলা করার চেষ্টা করে। ডেমরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দিত টিভির স্টাফ রিপোর্টার কামরুল হাসান পলাশ এ বিষয়ে রাজধানী ডেমরা জোনের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান হাসান এর সাথে যোগাযোগ করলে তিনি সেনাবাহিনীর টিম নিয়ে একটি অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনীর অভিযানে ওই কারখানা থেকে ১০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ সার ও কীটনাশক জব্দ করা হয়। কারখানাটির ম্যানেজার সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান সাংবাদিকদের বলেন এই ফ্যাক্টরি থেকে আর্জেন্টিনা, চীনের উৎপাদিত লেখা নকল সার ও কীটনাশক লেবেলের লাগিয়ে উৎপাদন করা হয়। এই সার ও কীটনাশক মানব দেহের জন্য হুমকি স্বরূপ। কৃষক এসব ভেজাল সার ও কীটনাশক ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জমির উর্বর শক্তি কমে যাচ্ছে। তিনি বলেন জব্দ কৃত এসব অবৈধ পণ্য ডেমরা থানায় হস্তান্তর করা হবে। কারখানাটির মালিক যদি সঠিক কাগজপত্র দেখাতে না পারে তাহলে তাকেও আইনের আওতায় আনা হবে। তিনি সফল এ অভিযানে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ডেমরা প্রেসক্লাবের সাংবাদিকদের ধন্যবাদ জানান।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর