1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরি‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর উদ্যোগে গত ২৫ নভেম্বর ২০২৫ এ ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘ব্যাংকিং কার্যক্রমে শরি‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন ব্যাংকের শরি‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাইফুল্লাহ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শরি‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. যুবাইর মোহাম্মাদ এহসানুল হক। ড. মোহাম্মদ সাইফুল্লাহ ইসলামী ব্যাংকিংয়ে নৈতিক মূল্যবোধ ও উন্নত আচরণের প্রয়োজনীয়তা এবং প্রফেসর ড. যুবাইর মোহাম্মাদ এহসানুল হক পরিচালন কার্যক্রমে শরি‘আহ অনুশীলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মো. সিদ্দিকুর রহমান ওয়ার্কশপটি সঞ্চালনা করেন। শরি‘আহ সেক্রেটারিয়েট ডিভিশনের প্রধান জনাব কে. এম. রহমাতুল্লাহ শাখাসমূহের শরি‘আহ পরিপালন বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন। শরি‘আহ সেক্রেটারিয়েট ডিভিশরেন মুরাকিবগণ ছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়ার্কশপে অংশ নেন।

এ ছাড়া বিভিন্ন শাখার শাখাপ্রধান, ম্যানেজার অপারেশন্স ও ইনভেস্টমেন্ট ইনচার্জগণ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর