1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সিরাজগঞ্জে এক হাজার টাকা কেড়ে নিল কিশোরের প্রাণ

টুটুল শেখ বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৩৩৫ বার পঠিত

সিরাজগঞ্জের বেলকুচি পাওনার এক হাজর টাকার জন্য শুভ (১৮) নামের এক কিশোর কে হত্যা করার অভিযোগ উঠেছে তারই প্রতিবেশী শাহীন ও হাচানের বিরুদ্ধে । মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির। নিহত শুভ কোনাবাড়ি গ্রামের সাইফুল মোল্লা’র ছেলে।

নিহতের পরিবারিক সূত্রে জানাযায়, কোনাবাড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে শাহীন শুভ কাছে এক হাজার টাকা পেত। এই পাওনা টাকার জেরে ফেরত গতকাল মঙ্গলবার সকালে শাহীন ও তার বন্ধু হাচান মিলে শুভ কে তামাই গ্রাম থেকে তাঁতের কাজ করা অবস্থা থেকে ডেকে নিয়ে গিয়ে তামাই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এলে এলোমাথাড়ি ভাবে বাঁশ দিয়ে মাথা আঘাত করে। এতে শুভ ঘটনাস্থলে গুরুতর ভাবে আহত হয় ।

এসময় স্থানীয়রা এগিয়ে আসলে ঘাতক শাহীন ও হাচান শুভ কে ঘটনাস্থলে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দিলে শুভ অবস্থার অবনতি হয়। নিহতের পরিবার আরও জানান, শুভ মাথায় আঘাত নিয়ে বাসায় আসলে

পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার তার অবস্থার অবনতি বুঝতে পেরে উন্নত চিকিৎসার জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে পাঠায়। সেখানে তার অবস্থার আরও অবনতি ঘটলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল (মঙ্গলবার) রাতে মারা যান শুভ।

এবিষয়ে সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) হুমায়ন কবির জানান, আমরা ঘটনাটি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেহেতু শুভ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। তাই তার লাশ এখন তার বাড়িতে এসে পৌছায় নি। এব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আমরা ওই এলাকায় অপৃতিক ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রেখেছি বলেও জানান তিনি

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর