1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গাজীপুরে ভূমিদস্যুদের বিচারের দাবিতে কাফনের কাপড় পড়ে অবস্থান কর্মসূচি 

শামসুল হক ভূঁইয়া, গাজীপুর : 
  • প্রকাশে সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২১১ বার পঠিত

গাজীপুরে ভূমি অফিসের অসাধু কর্মকর্তা ও ভূমিদস্যু চক্রের বিচার ও ন্যায় বিচারের দাবিতে কাফনের কাপড় পড়ে  অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন  পালন করছেন ভূক্তভোগীরা।

সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভূক্তভোগী ৪৮ টি পরিবারের সদস্যরা এ কর্মসূচি পালন করে। পরে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক কার্যালয়ে দায়ের করা হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, ভূক্তভোগী বানু বেগম, ইসমাইল হোসেন, উর্মি, এছাক, শায়লা, জামাল মিয়া।

ভূক্তভোগীদের অভিযোগ, গাজীপুরের কাশিমপুর গোবিন্দবাড়ি এলাকার  ভুক্তভোগী ৪৮ টি পরিবারের জমি স্থানীয় একটি ভূমিদস্যু চক্র জাল খতিয়ান ও দলিল  সৃষ্টি করে জাল জালিয়াতির মাধ্যমে জবর দখল করছে। বিষয়টি নিয়ে কাশিমপুর ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ করলেও তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন।

বক্তারা অভিযোগ করেন, গেল বছর তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক কায়সার খসরু ন্যায় বিচারের আশ্বাস দিলেও অদৃশ্য কারনে সুনির্দিষ্ট তথ্য প্রমাণসহ দায়ের করা অভিযোগের তদন্ত করেন নি। অসাধু ভূমি কর্মকর্তারা নামজারি আবেদন দীর্ঘ সময় ঝুলিয়ে রেখে ভুমিদস্যু চক্রকে দখলের সুযোগ করে দিয়েছেন।

এছাড়া অসাধু ভূমি কর্মকর্তাদের বাঁচাতে নথি গায়েব করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক  ভূমিদস্যু হযরত ও মান্নান গংদের  যেসব কাগজপত্র জাল, অবৈধ ও অকার্যকর বলে চিহ্নিত করেছেন সেইসব কাগজপত্রকে টঙ্গী রাজস্ব সার্কেলের সার্ভেয়ার রফিকুল ইসলাম  বৈধতা দিয়েছেন বলে অভিযোগ করেন ভূক্তভোগীরা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর