1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ওয়াটার-রেজিজট্যান্সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করল রিয়েলমি সি৮৫ সিরিজ

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৭০ বার পঠিত
তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে সি৮৫ সিরিজের সবচেয়ে ওয়াটার রেজিজট্যান্ট স্মার্টফোন রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন করেছে। ইন্ডাস্ট্রির সেরা আইপি৬৯ প্রো রেটিংসহ রিয়েলমি সি-সিরিজের এই স্মার্টফোনটি ‘মোস্ট পিপল পারফর্মিং আ মোবাইল ফোন ওয়াটার-রেজিজট্যান্স টেস্ট সিমুলটেনাসলি’ শীর্ষক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করে।
ইন্দোনেশিয়ার জাকার্তায় সিলান্ডক স্পোর্টস সেন্টারে এ অসাধারণ রেকর্ড গড়া হয়। রিয়েলমি সি৮৫ সিরিজের উদ্ভাবনী ওয়াটারপ্রুফিং প্রযুক্তি ও ব্যবহারকারীদের জন্য ডিউরেবল প্রযুক্তি নিশ্চিত করতে ব্র্যান্ডটির প্রতিশ্রুতির অংশ হিসেবে এ মাইলফলক অর্জন করে রিয়েলমি। রেকর্ড গড়ার এই চ্যালেঞ্জে ২৮০ জন অংশগ্রহণকারীর প্রত্যেকে রিয়েলমি সি৮৫ সিরিজের স্মার্টফোন নেন। পুলের ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সকল অংশগ্রহণকারী সমন্বিত ডোমিনো-স্টাইলে একসাথে তাদের ডিভাইস পানিতে ডুবিয়ে দেন। প্রতিটি ফোন দুই মিনিট পানির নিচে রাখার পর সেগুলো তুলে নেওয়া হয়। পরবর্তীতে দেখা যায়, সবগুলো ডিভাইসই স্বাভাবিকভাবে কাজ করছিল; আর এর মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আনুষ্ঠানিক মূল্যায়ন সফলভাবে সম্পন্ন হয়।
এই রেকর্ড অর্জনের মূলে ছিলো রিয়েলমি সি৮৫ সিরিজের একদম নতুন আইপি৬৯ প্রো ওয়াটার-রেজিজট্যান্স টেকনোলাজি। এটি রিয়েলমির এখন পর্যন্ত নিয়ে আসা সবচেয়ে আধুনিক প্রোটেকশন সিস্টেম, যা আইপি৬৯কে, আইপি৬৯, আইপি৬৮ ও আইপি৬৬, এই চারটি ওয়াটার-রেজিজট্যান্স স্ট্যান্ডার্ডকে অতিক্রম করে। ডিভাইসটি ৬ মিটার পানির গভীরে ৩০ মিনিট ও ০.৫ মিটার পানির গভীরে টানা ৬০ দিনের কঠিন পরীক্ষার পরও সম্পূর্ণ সচল থেকে এই প্রযুক্তির ডিউরেবিলিটি প্রমাণ করেছে। পাশাপাশি, সিরিজটিতে ব্যবহৃত ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি ডিভাইসটির ডিউরেবিলিটি আরও বাড়িয়ে দিয়েছে, যা তরুণ ব্যবহারকারীদের জন্য সকল পরিস্থিতিতে সম্পূর্ণ নির্ভরযোগ্য ও দুশ্চিন্তামুক্ত থাকার অভিজ্ঞতা নিশ্চিত করে।
রিয়েলমি সি৮৫ সিরিজের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস প্রমাণ করে যে, রিয়েলমি বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম এমন টেকসই ও মানসম্পন্ন স্মার্টফোন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তরুণ ব্যবহারকারীদের জন্য এটি অত্যাধুনিক প্রযুক্তি ও দৈনন্দিন নির্ভরযোগ্যতার নিখুঁত সমন্বয় নিশ্চিত করে।
সম্প্রতি উন্মোচিত রিয়েলমি সি৮৫ প্রো ডিভাইসটি তিনটি ভ্যারিয়েন্টে দেশের বাজারে পাওয়া যাচ্ছে। এর ৬ জিবি + ১২৮ জিবির দাম মাত্র ২০,৯৯৯ টাকা, ৮ জিবি + ১২৮ জিবির দাম মাত্র ২২,৯৯৯ টাকা ও ৮ জিবি + ২৫৬ জিবির দাম মাত্র ২৪,৯৯৯ টাকা।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর