1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গার জীবননগরে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে সতর্কতামূলক লিফলেট বিতরণ

রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি :
  • প্রকাশে সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত
চুয়াডাঙ্গার জীবননগরে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে সতর্কতামূলক লিফলেট বিতরণ করেন অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস।  চুয়াডাঙ্গার জীবননগরে সাম্প্রতিক সড়ক ডাকাতির ঘটনা ঘটেছে। এই ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে সতর্কতামূলক লিফলেট করা হয়েছে। 
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস, জীবননগর বাসস্ট্যান্ড ও হাসাদাহে অবস্থিত পরিবহনের বিভিন্ন কাউন্টার, চালক, সুপারভাইজার ও পরিবহন শ্রমিকদের হাতে নিরাপত্তা–বিষয়ক লিফলেট বিতরণ করেন।
এ সময় তিনি রাতে চলাচলের সময় নিরাপদ রুট মেনে চলা, অপরিচিত যাত্রী বা সন্দেহজনক ব্যক্তির বিষয়ে সতর্ক থাকা, চলন্ত অবস্থায় দরজা–জানালা বন্ধ রাখা, জরুরি প্রয়োজনে পুলিশকে অবহিত করা, নিদিষ্ট স্টপেজে ছাড়া অন্য জায়গায় বাস না থামানোসহ নানা দিকনির্দেশনা দেন। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সড়কে যারা চলাচল করেন তাদেরও সতর্ক থাকার পরামর্শ দেন। ছোট একটি সতর্কতা বড় ধরনের অপরাধ ঠেকাতে পারে বলে মত প্রকাশ করেন। পরিবহন সংশ্লিষ্টদের যেকোনো সন্দেহজনক তথ্য দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ জানান তিনি।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর