1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

এনসিসি ব্যাংক গ্রাহকদের জন্য অনলাইন ‘এ-চালান’ সেবা চালু করেছে

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট আওতায় এনসিসি ব্যাংক একটি নতুন ডিজিটাল সেবা চালু করেছে, যার মাধ্যমে গ্রাহকরা অনলাইন এ-চালান প্ল্যাটফর্ম ব্যবহার করে পাসপোর্ট ফি, আয়কর, ভ্যাট, শুল্ক, সারচার্জসহ মোট ২০৬ ধরনের সরকারি ফি পরিশোধ করতে পারবেন। এখন থেকে গ্রাহকরা যেকোনো স্থানে থেকে, যেকোনো সময় ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এসব ফি প্রদান করতে সক্ষম হবেন।

ব্যাংকের মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নতুন এই সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, মোঃ মনিরুল আলম এবং মোঃ হাবিবুর রহমান; ইভিপি ও কর্পোরেট ব্যাংকিং প্রধান মোহাম্মদ তারিকুল আমিন; ইভিপি ও অপারেশন্স প্রধান সাইফ উদ্দিন আহমেদ; এসভিপি ও এসএমই প্রধান শরীফ মোহাম্মদ মহসিন; এসভিপি ও আইসিটি বিভাগের প্রধান মোঃ সাজ্জাদুল ইসলাম; এসভিপি ও ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা; ভিপি ও ফিন্যান্সিয়াল ইনক্লুশন সেলের প্রধান মোঃ আনিসুর রহমান মজুমদারসহ ব্যাংকের অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “অনলাইন এ-চালান প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি ফি পরিশোধের সেবা চালু করা ডিজিটাল ব্যাংকিং অঙ্গনে এনসিসি ব্যাংকের জন্য একটি অনন্য মাইলফলক। এটি গ্রাহকদের জন্য এই কাজগুলো অত্যন্ত সময় সাশ্রয়ী ও সুবিধাজনক করবে এবং সরকারের রাজস্ব সংগ্রহ প্রক্রিয়াকে আরও সহজতর করবে। গ্রাহকদের জন্য সর্বোচ্ছ স্তরের সন্তষ্টি নিশ্চিত করতে আমাদের চলমান প্রচেষ্টারই প্রতিফলন এই সেবা।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের অটোমেটেড চালান সিস্টেমের অধীনে বিদ্যমান ওভার-দ্য-কাউন্টার পেমেন্ট সুবিধা আগের মতোই চালু থাকবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর