1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মাইলস্টোন কলেজে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা। ক্ষুদে বিজ্ঞানীদের জন্য মেলার আয়োজক মাইলস্টোন কলেজ বিজ্ঞান ক্লাব, মেলার সার্বিক তত্বাবধানে রয়েছেন ক্লাবের মটারেটর উপাধ্যক্ষ মিজানুর রহমান খান।

১৮ নভেম্বর সকালে বর্ণাঢ্য বিজ্ঞান মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক এবং উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম প্রমুখ। ছাত্রছাত্রীদের মাঝে বৈজ্ঞানিক মনোভাব তৈরির এই মেলায় অংশগ্রহণ করে নবম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ১৫০০ জন ছাত্রছাত্রী এবং প্রদর্শিত হয় শতাধিক প্রকল্প।

উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন সেমিনার হলে আয়োজিত মনোমুগ্ধকর বিজ্ঞান মেলাটি ২০ হাজার জন পরিদর্শন করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর