1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ছেলের হাতে খুন হল বাবা

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিং
  • প্রকাশে সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

ময়মনসিংহে মাদক সেবনের টাকা না পেয়ে প্যান্টের বেল্ট দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা করলো ছেলে। শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চর কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম জুলহাস উদ্দিন (৪৫)। সে পেশায় বিদ্যুৎ মিস্ত্রি ছিল।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, চর কালিবাড়ি এলাকার জুলহাস উদ্দিনের ছেলে মো: ফয়সাল (২৬) নিয়মিত মাদক সেবন করতো।

শনিবার সকালে মাদকাসক্ত ফয়সাল তার মায়ের কাছে ১০ হাজার টাকা দাবী করে। এসময় তার বাবা জুলহাস উদ্দিন ছেলেকে টাকা দিতে না করেন। এতে ছেলে ক্ষিপ্ত হয়ে প্যান্টের বেল্ট খুলে বাবার ঘাড়ে পিটাতে থাকলে ঘটনাস্থলেই মারা যান জুলহাস উদ্দিন।

তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে র জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় নিহতের ছোট ছেলে বাদী হয়ে ফয়সালকে আসামি করে মামলা করেছে। অভিযুক্ত ফয়সালকে গ্রেফতারে চেষ্টা চলছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর