1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

শেখ হাসিনার ফাঁসির রায়ে আবু সাঈদের বাবার প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশে সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২০৬ বার পঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সোমবার রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবু সাঈদের বাবা মকবুল হোসেন শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে এনে রায় কার্যকর করার দাবি জানান।

রায়ের বিষয়টি তুলে ধরে রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়ায় নিজ বাড়িতে আবু সাঈদের বাবা বলেন, অন্তরটা ঠান্ডা হইল। আমি খুশি হইছি। ভারত থাকি আনি অতি দ্রুতগতিতে ফাঁসি কার্যকর করতে হবে বাংলার মাটিতে। তাহলে আমি আরও খুশি হব। আর আবু সাঈদের মা মনোয়ারা বেগম বললেন, আমার ছেলে নাই। আমাক খারাপ লাগছে। ফাঁসির রায় যেন কার্যকর হয়।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করেন। ৪৫৩ পৃষ্ঠার রায়ে ছয়টি অংশ রয়েছে। রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একই দণ্ড দেওয়া হয়েছে। অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের খবর শুনে শহীদ আবু সাঈদের বাড়িতে যাওয়া ব্যক্তিদের পরিবারটির পক্ষ থেকে মিষ্টি খাওয়ানো হয়। দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়ে আবু সাঈদের বড় ভাই আবু হোসেন বলেন, শেখ হাসিনা দীর্ঘ সময় ফ্যাসিবাদী সিস্টেম কায়েম করে গুম, খুন করেছেন মানুষকে। আয়নাঘরে বন্দী করেছেন। জুলাই-আগস্ট গণ–অভ্যুত্থানে নিরস্ত্র আবু সাঈদকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এ গণহত্যা শুরু হয়। সর্বশেষ শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন। তাই তাঁকে দেশে এনে রায় কার্যকরের দাবি করেন তিনি।

এদিকে রায়ের পর আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করেছেন শহীদ আবু সাঈদের বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির সদস্যসচিব রহমত আলী বলেন, শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে আবু সাঈদকে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে বুকে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর ফাঁসির রায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাঁর সহযোদ্ধারা খুশি।

রায় ঘোষণার পর সন্তুষ্টি প্রকাশ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শওকাত আলীও।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর