1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

স্ট্যান্ডার্ড ব্যাংক-এর মানবসম্পদের প্রধান হিসেবে যোগদান করলেন কায়সার আলম

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৮১ বার পঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবে যোগদান করলেন জনাব মোহাম্মদ কায়সার আলম মজুমদার। মানবসম্পদ ব্যবস্থাপনায় ১৯ বছরেরও বেশি অভিজ্ঞ জনাব কায়সার ইস্টার্ন ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীকালে বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে মানবসম্পদ বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদানের পূর্বে তিনি প্রিমিয়ার ব্যাংক-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি মানবসম্পদ ব্যবস্থাপনায় এমএ ও এমবিএ অর্জনের পাশাপাশি বিআইএম থেকে পিজিডি ইন এইচআরএম ও ডিপ্লোমা ইন সোশ্যাল কমপ্লায়েন্স সম্পন্ন করেন।

এছাড়াও তিনি মানবসম্পদ ব্যবস্থাপনায় ও নেতৃত্ব বিষয়ে একাধিক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। জনাব কায়সারের অভিজ্ঞতা ও মানবসম্পদ বিভাগে তার নেতৃত্ব ব্যাংকের মানবসম্পদ কাঠামোকে আরও শক্তিশালী করার মধ্য দিয়ে ব্যাংকের ধারাবাহিক অগ্রগতি ও উৎকর্ষ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্ট্যান্ডার্ড ব্যাংক কর্তৃপক্ষ আশাবাদী।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর